প্রকাশিত: ০৭/০৮/২০১৬ ৯:৩৭ পিএম , আপডেট: ০৭/০৮/২০১৬ ১০:০৭ পিএম

দেশের মানুষের নিরাপত্তার জন্য রাতে চলাচলের ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে ৯ পরামর্শ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত অনলাইন ওয়েব পোর্টাল ডিএমপি নিউজ-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই পরামর্শগুলো দেওয়া হয়।

পুলিশের দেওয়া নয়টি পরামর্শ হুবুহু তুলে ধরা হলো-

১। রাতে আলোকিত পথে চলাচলের চেষ্টা করুন। অন্ধকারাচ্ছন্ন পথে থেকে আলোকিত পথ অধিকতর নিরাপদ।

২। বাসস্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাটে গভীর রাতে এসে পৌঁছালে; বাসায় ফেরার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকুন। গভীর রাতে ট্যাক্সি সিএনজি অটোরিকশার পরিবর্তে বাস অধিকতর নিরাপদ। খুব বেশি তাড়া না থাকলে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

৩। রাতে অপরিচিত কোনো জাগয়া খুঁজে বের করার ক্ষেত্রে অধিকতর সতর্ক থাকুন। স্থানীয় বাসিন্দারা আপনার আচরণে যেন আপনাকে সন্দেহ না করে।

৪। রাতে চলাচলের সময় দামী মোবাইল, বেশি পরিমাণ টাকা পয়সা, স্বর্ণালংকার কিংবা অন্য মূল্যবান সামগ্রী প্রয়োজন না হলে বহন করা থেকে বিরত থাকুন।

৫। নির্জন স্থানের পরিবর্তে ব্যস্ত সড়ক বা স্থান ব্যবহার করার চেষ্টা করুন।

৬। রাতে বাইরে যাওয়ার প্রয়োজন দেখা দিলে একা না গিয়ে কাউকে সাথে রাখার চেষ্টা করুন।

৭। রাতে চলাচলের সময় বাইরে বিক্রিত খাবার যতটা সম্ভব পরিহার করুন।

৮। চলার পথে কেউ সাহায্য চাইলে নিশ্চিত হতে চেষ্টা করুন সাহায্যপ্রার্থী কোনো প্রতারক দলের সদস্য কিনা। প্রয়োজনে পুলিশের সাহায্য নিন।

৯। থানার মোবাইল নম্বর সর্বদা নিজের মোবাইল ফোনে এবং মানিব্যাগে সংরক্ষণ করুন যেন প্রয়োজনে দ্রুত পুলিশের সাহায্য পেতে পারেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer