প্রকাশিত: ১৭/১০/২০১৬ ৯:৩৬ পিএম

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় কর্মরত সঞ্জয় দাশ নামে এক উপ পরিদর্শকের (এস আই) বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী পুলিশ সদস্য।

সোমবার (১৭ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।

আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ওই আদালতের বেঞ্চ সহকারি জসিম উদ্দিন।

মামলার আরজিতে বাদি নিজেকে এস আই সঞ্জয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী পরিচয় দিয়েছেন এবং তার কর্মস্থল নগরীর খুলশী থানার টাইগারপাস পুলিশ ব্যারাক হিসেবে উল্লেখ করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার আরজিতে বাদি অভিযোগ করেছেন, প্রতারণার মাধ্যমে বিয়ের পর ২০১৪ সালের ১৯ ডিসেম্বর তাকে গোপনে তালাক দেন এস আই সঞ্জয়।  কিন্তু বিষয়টি গোপন রেখে গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত একত্রে বসবাস করেন সঞ্জয় দাশ।

তথ্য গোপন করে এতদিন ধর্ষণ করার অভিযোগে সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই নারী পুলিশ।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer