ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/১২/২০২৪ ৬:৫৩ পিএম , আপডেট: ১২/১২/২০২৪ ৬:৫৩ পিএম

কথা ছিলো, মেঘনা এভিয়েশনের বিলাসবহুল হেলিকপ্টারে চড়ে মাহফিলে আসবেন ড.এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে আকাশ পানে চেয়ে চেয়ে অপেক্ষায় ছিলেন উখিয়ার হাজারো ধর্মপ্রাণ মুসল্লী।

সকাল ১১ টায় নারায়ণগঞ্জ থেকে হেলিকপ্টার যোগে মাহফিল স্থলে রওনা করার কথা থাকলেও আবহাওয়া জনিত কারণে ঢাকা থেকে হেলিকপ্টার উড্ডয়ন সম্ভব হচ্ছে না বলে কমিটি’কে জানান আব্বাসীর ব্যক্তিগত সহকারী (খাদেম) নাসরুল্লাহ আব্বাসী।

উপজেলা সদর সংলগ্ন টাইপালং গ্রামে এই তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজক শিশু ফকির হিসেবে পরিচিত আজিজুল হক।

আজিজুল হক জানান, মাহফিলের সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ পর্যায়ে এসে প্রধান বক্তা না আসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।

১৫ দিন আগেই আব্বাসীর ব্যক্তিগত সহকারীকে ৩ লক্ষ টাকা দিয়েছিলো মাহফিল কমিটি, আরো এক লক্ষ টাকা দেওয়া হয় মাহফিলের দিন।

টাইপালং মাদ্রাসার সুপার আব্দুর রহিম বলেন, ” দ্বীন প্রচার করতে টাকা লাগে না। টাকা দেয়ার পরও মাহফিলে নে এসে আব্বাসী সাধারণ মুসল্লীর অনূভুতিতে আঘাত হেনেছেন।”

মাহফিলের শেষ মূহুর্তে মুঠোফোনে মাইকে যুক্ত হয়ে আবহাওয়ার কারণে আসতে না পারায় দুঃখ প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায় ‘হেলিকপ্টার হুজুর’ হিসেবে পরিচিত আলোচিত এই বক্তা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোছাইন জানান,” নিরাপত্তার জন্য পুলিশের একটি দল মাহফিল স্থলে ছিলো, আবহাওয়া জনিত কারণে হেলিকপ্টার নিয়ে প্রধান বক্তা আসতে পারেননি বলে জেনেছি।”

মাহফিলে দুই দিন আগে থেকেই আসা আব্বাসীর দরবারের দুই ছাত্র স্থানীয় জনতার তোপের মুখে পড়লে গ্রহণ করা টাকা ফেরত দেওয়া হয় বলে জানা গেছে। সুত্র, টিটিএন

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer