প্রকাশিত: ১২/০৮/২০১৭ ৯:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৬ পিএম

মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করায় মায়ের সাথে অভিমান করে তানিয়া আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।

শুক্রবার (১১ আগস্ট) রাতে উপজেলার কালমেঘা চৌরাস্তা দানীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানিয়া ওই গ্রামের প্রবাসী আমিনুর রহমানের মেয়ে এবং বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মায়ের সাথে অভিমান করে ঘরে থাকা এক বোতল কীটনাশক (বিষ) পান করে তানিয়া। গুরুতর অসুস্থ্য অবস্থায় রাতে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে দুই হাজার আইফোন ও পুলিশের সরঞ্জামসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীনভিত্তিক এক সাইবার অপরাধী চক্রের ৬ ...

বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সানুচিং তঞ্চঙ্গ্যা (১৯) নামে এক ...

‘তুমি তো ভালো খেলোয়াড়’ লাইভ অনুষ্ঠানে কক্সবাজারের এনসিপি নেত্রীকে আইনজীবী

কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জিনিয়া শারমিন ...
Single Page Footer