ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০২/২০২৫ ৯:৩১ পিএম
ছবি-প্রতীকী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার খাদিমপুর গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে। তিনি একটি মসজিদে ইমামতি করতেন।

স্থানীয় ইউপি সদস্য আরাফাত হোসেন ঢাকা পোস্টকে বলেন, আসরের নামায আদায় শেষে শুনতে পাই জাহাঙ্গীর আলম মারা গেছেন। পরে খোঁজ নিয়ে জেনেছি বিকেলে জাহাঙ্গীর আলম তার ভাগনে সম্রাটকে সঙ্গে করে মোটরসাইকেলযোগে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। বৃষ্টি হওয়ায় খাদিমপুর মোড়ের রাস্তায় কাদায় পিচ্ছিল ছিল। সেখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তারা। এ সময় ট্রাক-বাস কিংবা অন্য কোনো যানবাহনের চাকা জাহাঙ্গীরের কপালের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান স্বজনরা।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আজগার আলী ঢাকা পোস্টকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...