উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ৮:৩৭ এএম
Oplus_131072

মেহেদীর দাগ এখনো শুকায়নি হাতের। সে হাতে রক্তের দাগ। নববিবাহীতা স্ত্রীকে রেখে পারিবারিক ব্যবসার কাজে বেরিয়েছিলেন শিহাদ। কথা ছিলো ফিরে আসবে। কিন্ত ভাগ্য বড়ই নির্মম। শিহাদ ফিরলো ঠিকই। কিন্তু নিথর দেহে।

কক্সবাজার বাসটার্মিনাল এলাকার উপজেলা বাজারের সামনে বাসের ধাক্কায় ওবায়দুল হাসান শিহাদ (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাদ মহুরীপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ডিককুল কামারবাড়ি এলাকা থেকে নিজের ভ্যানগাড়ি চালিয়ে আসছিলেন শিহাদ। এ সময় কক্সবাজার ঈদগাঁও সড়কে চলাচলকারী কক্স ট্রাভেল’স পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সেটিকে আটক করে। পরে পুলিশ বাসের চালককে হেফাজতে নেয়। দুর্ঘটনায় জড়িত বাসটির নম্বর কক্সবাজার-জ ১১-০৩৬৭ বলে জানা গেছে।

জানা গেছে, শিহাদ কক্সবাজার রামু কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পরিবারের ব্যবসায়ও সহযোগিতা করতেন। কয়েক মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। সংসার ও ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন থাকলেও সড়ক দুর্ঘটনায় সেই স্বপ্নের পথচলা থেমে গেল অকালেই।

বুধবার সকাল ১০টায় জানারঘোনা কুতুবদিয়া পাড়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

একটি সড়ক দুর্ঘটনা শুধু একটি প্রাণই কেড়ে নেয়নি, ভেঙে দিয়েছে একটি পরিবারের স্বপ্ন ও প্রত্যাশা। শিহাদের অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...