ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৫/২০২৬ ৮:২৪ এএম

কক্সবাজারের রামুতে মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা সাতটি গরুসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে রামু থানাধীন কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা সওদাগরপাড়া এলাকায় গর্জনিয়া-রামু সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, একদল চোরাকারবারি মিয়ানমার সীমান্ত থেকে অবৈধভাবে গরু এনে ট্রাকে তুলে কক্সবাজারের দিকে পাচারের প্রস্তুতি নিচ্ছিলো। এমন তথ্যের ভিত্তিতে রামু থানার এসআই নিক্সন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে সাতটি গরু ও গরু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- আয়াজ উদ্দিন রুবেল (৪০), শমছুল আলম (৩১), মাহাবুব আলম (৩০), মতিউর রহমান (৩৫) ও ওবাইদুল হক (২৭)। তাদের সবার বাড়ি রামুর উপজেলার বিভিন্ন এলাকায়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার থেকে কম দামে গরু কিনে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিলেন বলে স্বীকার করেছেন।

তিনি নিশ্চিত করেছেন, “এ ঘটনায় জড়িত পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো পাচার চক্রকে আইনের আওতায় আনা হবে। আর জব্দ করা গরুর ব্যাপারে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...