প্রকাশিত: ২২/০৭/২০১৬ ১০:৪৩ এএম

FB_IMG_1469162327469রামু প্রতিনিধি ::
মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত রামুর মাদরাসা শিক্ষক মাওলানা খোরশেদ আলম আজ (২২ জুলাই) শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫ টা ২০ মিনিটে মালয়েশিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাওলানা খোরশেদ আলম রামুর ঐতিহ্যবাহি কেন্দ্রিয় জামেয়াতুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক এবং রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া গ্রামের মরহুম রশিদ আহমদের ছেলে।
গত ১৭ জুলাই রাতে মালয়েশিয়ার কুলান নগরীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত মাওলানা খোরশেদ আলম সেখান একটি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধিন ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৬ বছর। তিনি ২ স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহি রেখে গেছেন।
ছোট ভাই মোহাম্মদ রাশেদুল আলম মাওলানা খোরশেদ আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
রামু জামেয়াতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ শামসুল হক জানিয়েছেন, নিবেদিতপ্রাণ এ শিক্ষকের মৃত্যুতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকাবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
উল্লেখ্য মাওলানা খোরশেদ আলম বিগত রমজান মাসে পর্যটক ভিসা নিয়ে মালয়েশিয়া ভ্রমনে যান।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য ...

দুর্ঘটনারোধে প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলী উপজেলা থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া অংশের অধিকাংশ স্থান ...