প্রকাশিত: ১০/০৫/২০১৬ ১১:০৫ পিএম
মালেশিয়ায় আটককৃতরা
মালেশিয়ায় আটককৃতরা

আহমাদুল কবির, মালয়েশিয়া : ২০১৪ এবং ২০১৫ সালের মধ্যে অভিবাসীদের পাচার করার অপরাধে চারজন অবৈধ অভিবাসীকে অভিযুক্ত করেছে মালয়েশিয়া ম্যাজিস্ট্রেট কোর্ট। মালয়েশিয়ার স্ট্রেইটস টাইমস অনলাইন সুত্রে জানা গেছে, অভিযুক্তদের একজন রোহিঙ্গা। তার নাম শহিদুল্লাহ, বয়স ১৮ বছর। দ্বিতীয় ব্যক্তি ৩২ বছর বয়সী নুরুল ইসলাম। সে বাংলাদেশের নাগরিক।

আর তৃতীয় ব্যক্তি ৩২ বছর বয়সী থাইল্যান্ডের নাগরিক বিয়াও ওং চুমপু। চতুর্থ ব্যক্তিও মায়ানমারের রোহিঙ্গা। তার নাম মমটিন ওরফে দাস মোহাম্মাদ। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইজমি ইব্রাহিমের আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। শহীদুল্লাহর বিরুদ্ধে অভিযোগ হলো, সে ২০১৪ সালের আগস্ট এবং ২০১৫ সালের মার্চের মধ্যে মায়ানমারের নাগরিক মোহাম্মদ বেলাইকে বুকিত ওয়াং বার্মা এলাকায় পাচার করে।

দ্বিতীয় ব্যক্তি বাংলাদেশের নাগরিক নুরুল ইসলামের বিরুদ্ধে মানব পাচারের তিনটি অভিযোগের মধ্যে প্রথম অভিযোগ হলো, সে বাংলাদেশের নাগরিক মোহাম্মদ নুরবাসিয়াকে ২০১৪ সালের অক্টোবর এবং ২০১৫ সালের মে মাসের মধ্যে বুকিত গেন্টিং পেরাহ এলাকায় পাচার করে। দ্বিতীয় অভিযোগ হলো, সে ২০১৪ সালের অক্টোবর এবং ২০১৫ সালের এপ্রিলের মধ্যে দেলোয়ার নামে আরেক বাংলাদেশী নাগরিককে বুকিত গেন্টিং পেরাহ এবং বুকিত ওয়াং বার্মা এলাকায় পাচার করে। নুরুল ইসলামের বিরুদ্ধে তৃতীয় অভিযোগও জয় নামে একজন বাংলাদেশি নাগরিককে পাচার করার।

তৃতীয় অভিযুক্ত থাই নাগরিক বিয়াও ওং চুমপু’র বিরুদ্ধে অভিযোগ হলো, ২০১৪ সালের অক্টোবর এবং ২০১৫ সালের মে মাসের মধ্যে সে বাংলাদেশি অভিবাসী মো: তিফাজির হোসেনকে পাচার করেছে। চতুর্থ অভিযুক্ত মমটিনের বিরুদ্ধেও একই ধরণের অভিযোগ।

অভিযুক্ত সবারই মানবপাচার বিরোধী আইনে বিচার হবে। এই আইনে সর্বোচ্চ সাজা ১৫ বছরের জেল অথবা জেল-জরিমানা দুটিই হতে পারে। অভিযোগ গঠনের সময় রাষ্ট্রপক্ষের তিনজন আইনজীবি থাকলেও, আসামীপক্ষে কেউ ছিলেন না। উল্লেখ্য, গত বছরের মে মাসে মালয়েশিয়ার পুলিশ সর্বমোট ১৩৯টি কবর আবিষ্কার করে যার মধ্যে ১০৬টি মৃতদেহই রোহিঙ্গাদের বলে ধারণা করা হয়। বিষয়টি তখন আন্তর্জাতিক ইস্যু হয়ে যায়। মালয়েশিয়া সরকারও মানব পাচারকারীদের বিরুদ্ধে টানা অভিযান এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া শুরু করে।

পাঠকের মতামত

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...

বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে তৃণমূলের স্বাস্থ্য অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ...

ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...
Single Page Footer