উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ১২:৫৫ পিএম

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

বুধবার রাত ২টা ৪৫ মিনিট থেকে টার্মিনালটি থেকে সীমিত পরিসরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ চালু করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে দৈনিক প্রায় ১০০ এমএমএসসিএফডি হারে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশি ও বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টায় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন উপকূল থেকে প্রায় ৭ কিলোমিটার গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান টার্মিনালটির যান্ত্রিক ত্রুটি সফলভাবে মেরামত করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার নির্ধারিত এলএনজি কার্গো সফলভাবে আনলোড করা গেলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ বাড়িয়ে দৈনিক ২৫০ থেকে ৩০০ এমএমএসসিএফডি পর্যন্ত উন্নীত করা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে টার্মিনালটির পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে।

গত ২১ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে টার্মিনালের গ্যাস সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় ১৬ দিন পর ত্রুটি মেরামত শেষে আবারও গ্যাস সরবরাহ চালু হলো।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer