ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ৯:৫২ এএম

ইয়েমেনের হুতি আন্দোলনের নেতা আবদুল-মালিক আল-হুতি সৌদি আরবের বিরুদ্ধে পবিত্র নগরী মক্কাকে রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেওয়া প্রায় এক ঘণ্টার ভাষণে তিনি এ অভিযোগ করেন।

ভাষণে আল-হুতি বলেন, সৌদি আরব হুতি যোদ্ধাদের বিরুদ্ধে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ তুলছে। কিন্তু প্রকৃতপক্ষে ইয়েমেনে নিজেদের রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের জন্য তারাই মক্কাকে ব্যবহার করছে। এ বিষয়ে তিনি মুসলিম বিশ্বকে ইয়েমেনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

সামরিক অভিযানের এটি দ্বাদশ বছর। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সামরিক অভিযান চালিয়ে সৌদি আরবই এই সংঘাতের সূচনা করেছিল। পরে সংঘাতের ধারাবাহিকতায় হুতি যোদ্ধারা মোখা, ধাবাব ও বাব আল-মান্দেব এলাকায় অগ্রসর হয়।

বর্তমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে আল-হুতি বলেন, ‘ইয়েমেন আত্মরক্ষার অবস্থানে রয়েছে। সৌদি আরব দেশটিকে নিপীড়িত ও পরাধীন করে রাখতে চায় এবং হুতিদের সামরিক তৎপরতা আত্মরক্ষার অংশ।’

ভাষণে তিনি আরও অভিযোগ করেন, ইয়েমেনে সৌদি আরবের সামরিক অভিযানের পেছনে যুক্তরাষ্ট্র ও ‘জায়নিস্টরা’ রয়েছে। তাদের চাপেই সৌদি আরব রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে এবং সামরিক পদক্ষেপ চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

সূত্র: আল-জাজিরা

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...