প্রকাশিত: ২৫/০৯/২০১৬ ৯:০১ পিএম

4bk9eb522816ffem47_800c450-550x309আমিন ইকাবল : পাক-ভারত যুদ্ধ উত্তেজনায় ভারতের আকাশে উড়ানো হলো দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র। দেশটির বিমান বাহিনী আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এমআইসিএ’র সফল পরীক্ষা চালায়। শনিবার মহড়ায় মিরেজ-২০০০ যুদ্ধবিমানের উন্নত সংস্করণ থেকে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। খবর রেডিও তেহরানের।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আসল বিমানের তুলনায় আকারে ছোট এবং খুব নিচু দিয়ে উড়ছিল লক্ষ্যবস্তু। এ সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে। এ সফলতার মধ্য দিয়ে ভারতীয় বিমান বাহিনী গুরুত্বপূর্ণ একটি সক্ষমতা অর্জন করলো।’

সম্প্রতি কাশ্মীরের উরিতে সেনা ক্যাম্পে হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধ উত্তেজনা শুরু হয়। এরই অংশ হিসাবে দু’দেশের সামরিক বাহিনী প্রাথমিক সকল প্রস্তুত সম্পন্ন করে রেখেছে।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer