উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ৮:০৯ এএম

উখিয়ার ১নং রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে বসবাসরত কুতুপালং লম্বাশিয়া গ্রামের স্থানীয় ৩ শতাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে।

বিনানোটিশে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) শরীফুল ইসলাম অতর্কিতভাবে এই কাজ করে স্থানীদের অহেতুক ভোগান্তিতে ফেলার পাশাপাশি বৈষম্য করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সোমবার (১৫ জুন) সকালে শরীফুল ইসলাম তার লোকজন নিয়ে এসে অবৈধ বিদ্যুৎ সংযোগ দাবী করে লাইনগুলো কেটে দেন বলে জানান লম্বাশিয়ার বাসিন্দা সাদ্দাম।

স্থানীয় বাসিন্দা আলাউদ্দিনের দাবী তারা পল্লীবিদ্যুৎ এর বৈধ গ্রাহক এবং নিয়মিত বিল দিয়ে আসছেন।

আয়েশা নামে স্থানীয় গৃহবধূ বলেন, হঠাৎ এমন পরিস্থিতিতে নাওয়া-খাওয়া বন্ধের উপক্রম হওয়ায় অন্ধকারে বিপাকে পড়েছেন তারা।

কৃষকদলের উখিয়া উপজেলার সদস্য সচিব সাদমান জামী চৌধুরী ফেসবুকে লিখেছেন নায্য অধিকার কিভাবে আদায় করতে হয় আমাদের জানা আছে।

স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানিয়েছেন সিআইসি দ্বিচারিতা করে স্থানীদের বিদ্যুৎ বঞ্চিত করেছেন।

আইনজীবী সাফফাত ফারদিন চৌধুরী বলেছেন এই আচরণ বৈষম্য মূলক।

তবে সিআইসি শরীফুল ইসলাম জানান, পল্লীবিদ্যুৎ এসব অবৈধ বিদ্যুৎ সংযোগ বনের জায়গাতে হওয়ায় কেটে দিয়েছেন।

বৈধ গ্রাহকদের কেন হয়রানি করা হলো? এই প্রশ্নের উত্তর জানতে চেয়ে ৪ বছর যাবত তিন সরকার জুড়ে দায়িত্বে থাকা উখিয়ার ডিজিএম কায়জার নুরের সাথে যোগাযোগের অসংখ্য চেষ্টার পরও তার কোন সাড়া মেলেনি।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer