প্রকাশিত: ১৩/০৭/২০১৭ ১১:১১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫০ পিএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফে গোপনে হতে যাওয়া এক বাল্য বিয়ে ঠেকিয়ে দিলেন টেকনাফের ইউএনও জাহিদ হোসেন ছিদ্দিক। অতি গোপনে হতে যাওয়া ঐ বিয়েতে বরের বয়স ১৫ ও কনের বয়স ছিল ১৩ বছর। উপজেলার হ্নীলার লেদা ষ্টেশন এলাকায় জনৈক ছিদ্দিক আহমদ ওরফে বাটার ছিদ্দিকের ছেলে হেলাল উদ্দিন (১৫) ও ওয়াব্রাং এলাকার প্রবাসী আব্দু সমদের মেয়ে জোসনা আক্তার (১৩) এর মধ্যে গোপনে বাল্য বিয়ে সম্পাদনের তোড়াজোড় চলছিল। খবর জেনে টেকনাফের ইউএনও রাতেই সাথে সাথে এ বিয়ে বন্ধ করে দেন। বাল্য বিয়ে ঠেকিয়ে দেওয়ায় ছাত্রলীগ নেতা নুরুল আমিন ফাহিম,ফরহাদসহ স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। স্থানীয় মেম্বার নুরুল হুদা জানান, রাতে ইউএনও স্যার আমাকে ফোন করে বাল্য বিয়ে বন্ধ করতে নির্দেশ দেন। আমিও সাথে সাথে ঐ বাড়ীতে গিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, সংবাদ মাধ্যমের মাধ্যমে খবর পেয়ে রাতেই জরুরী ভিত্তিতে স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারকে পাঠিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বাল্য বিয়ে বন্ধে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সচেতন মহলকে এগিয়ে আসার আহবান জানান।প্রসঙ্গত গতকাল ১২ ই জুলাই জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল উখিয়া নিউজ ডটকমে  ‘টেকনাফে আবারো বাল্য বিয়ে : বরের বয়স-১৫;কনের বয়স-১৩’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer