প্রকাশিত: ৩০/০৮/২০১৬ ৯:৩৭ পিএম

আজিজুল হক, ঘুমধুম প্রতিনিধি ::
৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বালুখালী বিওপির সদস্যরা টিভি রিলে কেন্দ্রের  টেকনাফ-কক্সবাজারগামী বাসে তল্লাশি চালিয়ে ৯৬০ পিছ ইয়াবা জব্দ করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ লক্ষ ৮৮ হাজার টাকা বলে জানিয়েছেন। এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। বালুখালী বিওপির হাবিলদার সোলতান আহমদ এর নেতৃত্বে একদল বিজিবি জোয়ান মঙ্গলবার ভোর আনুমানিক ৭.০০ ঘটিকায় বালুখালী টিভি রিলে কেন্দ্র সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা টেবলেট গুলো জব্দ করে। এ সময় উপস্থিত ছিলেন সিপাহী আতিক, জাহিদ, রাশেল, সংঙ্গীয় ফোর্স । তথ্যটি নিশ্চিত করেন বালুখালী বিওপি কমন্ডার সিরাজুল ইসলাম।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer