উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০৪/২০২৬ ১০:৩০ পিএম

মধ্যপ্রাচ্য ইস্যুতে ঢাকার ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানের প্রশংসা করে তেহরান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে। ঢাকাস্থ ইরান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারস্পরিক সম্মান ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। দেশটি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আনতালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে অনুষ্ঠিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ’র সাম্প্রতিক বৈঠককে স্বাগত জানিয়ে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

এতে উল্লেখ করা হয়, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান কাজ করছে এবং আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশী নাগরিককে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয় এবং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের খবরে বাংলাদেশের সমবেদনা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোসহ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একইসঙ্গে দূতাবাস মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে ‘সিলেক্টিভ’ ও ভুল তথ্য প্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দূতাবাস পারস্পরিক সম্মান বজায় রাখা এবং বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে— এমন কার্যক্রম পরিহারের আহ্বান জানিয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...
Single Page Footer