ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ৮:৫০ এএম

ফুটবল খেলার পর গোসলে নেমে বাঁকখালী নদীতে শাহিন (১৪) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়ায় বাঁকখালী নদীতে এঘটনা ঘটে। নিখোঁজ তরুণ রাজারকুল মনসুরআলী সিকদার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

ফুটবল খেলা শেষে গোসলে নেমে বাঁকখালী নদীতে স্কুল ছাত্র নিখোঁজ
শাহিন রাজারকুল সিকদারপাড়ার মিয়াজী বাড়ির মালয়েশিয়াপ্রবাসী নুরুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শাহিন ফুটবল খেলার পর বাঁকখালী নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীর পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও সন্ধান পাননি। ঘটনার পর থেকে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহিনের সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মাসেক সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

রামু থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ থানায় আমাকে অবগত করেননি।’

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer