প্রকাশিত: ০৫/০৮/২০১৬ ৭:৩৩ পিএম

mail.google.comপেকুয়া প্রতিনিধি::
জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো ধর্ম বা জাত নেই। নীতিভ্রষ্ট মানবতাবিরোধী এ জঙ্গিদের রুখতে সমাজের বিবেকবান মানুষদেরকে স্ব-স্ব এলাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়াতে হবে।

গত বৃহস্পতিবার(৪আগস্ট) সকালে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদ আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় এ আহবান জানান ইউপি চেয়ারম্যান ছৈয়দ নূর।

ইউপি সদস্য বাদশা মিয়ার সঞ্চালনায় অনুষ্টিত এ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন রাজাখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম। বিশেষ অথিতি ছিলেন ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আবুল কাশেম, পেকুয়া উপজেলা ওলামা পার্টির সভাপতি মৌলানা ফিরোজ আহমদ, রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।

এসময় রাজাখালী ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যাসহ শিক্ষক, ইমাম ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিন সভা শেষে রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট কাজের আনুষ্টানিক উদ্বোধন করা হয়েছে। রাজাখালী ইউপি’র চেয়ারম্যান ছৈয়দ নূরের নিজস্ব অর্থায়নে প্রায় ২লক্ষাধিক টাকা ব্যয়ে এ মাঠ ভরাটের কাজ চলছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer