উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০৯/২০২২ ২:৩৯ পিএম , আপডেট: ০১/০৯/২০২২ ৩:৫২ পিএম

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, আমরা মিয়ানমারকে সতর্ক করেছি। তারপরও একটি এসট্রে এসে বাংলাদেশে পরেছে। আমরা আবারো কথা বলেছি, তারা আরো সতর্ক থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাপানিজ স্টাডিজ আয়োজিত এক শোক ও স্মরণ সভার অনুষ্ঠানে বাংলাদেশের বান্দরবানের তুমব্রু সীমান্ত প্রথমে মিয়ানমারের মর্টারশেল ও পরে এস্ট্রে এসে পরা প্রসঙ্গে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন অন্যতম। তার মৃত্যুতে বাংলাদেশসহ পুরো বিশ্বই শোকাহত।

এসময় তিনি বলেন, ২০১৪ সালে শিনজো আবের বাংলাদেশ সফর ছিলো এদেশের অবকাঠামোগত উন্নয়নের শুরু। তার মৃত্যুতে বাংলাদেশ তার কাছের বন্ধুকে হারিয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, শিনোজো আবে অসাধারণ একজন নেতা ছিলেন। পুরো বিশ্বেই তার নেতৃত্বগুণের প্রকাশ ঘটেছে। তার মৃত্যুতে অন্যান্য বিশ্বের মতো বাংলাদেশও শোকাহত। এই নেতার স্মরণ ও স্মৃতিচারণ অনুষ্ঠানসহ রাষ্ট্রীয়ভাবে তার মৃত্যুতে শোক পালন করেছে বাংলাদেশ। আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ সরকারের এই কার্যক্রম আমাদের মনে থাকবে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ সীমান্ত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...