উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক
কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী বাজার সংলগ্ন একটি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর একাধিক ধারায় পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ ওষুধ বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় এবং এন্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার অভিযোগে পাঁচটি মামলায় মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ওষুধের দোকানগুলোর অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত