প্রকাশিত: ২৭/০৮/২০১৬ ১০:১২ পিএম

Pic Ukhiya 27.08.16 [Max Width 320 Max Height 240]রফিক মাহামুদ, উখিয়া ::
বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখার আওয়াতাধীন জালিয়াপালং ইউনিয়ন শাখা উদ্যোগে সারা দেশ ব্যাপী জঙ্গিবাদ,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জন-সচেতনাতা সৃষ্টির লক্ষ্যে হঠাও জঙ্গি,বাঁচাও দেশ জননেত্রী শেখ হাসিনার নির্দেশ স্লোগান কে সামনে রেখে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গত ২৭আগস্ট বিকাল ৪টায় উপজেলার সোনারপাড়া ষ্টেশন সত্ত্বরে জালিয়াপালং ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইউসুপ খলিফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড.রুহুল আমিন  রাশেল এর পরিচালনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যন জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল আহম্মদ বাহাদুর, উখিয়া আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক জেলা ছাত্রলীগের পবিবেশ বিষয়ক সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, উখিয়া যুবলীগ সভাপতি মুজিবুল হক আজাদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা কৃষকলীগের সাবেক আহবায়ক কাজী আক্তার উদ্দিন টুনু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফজল কাদের, জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলাল উদ্দিন প্রমূখ। এসময় বক্তারা সারা দেশবাপী জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতার বিরুদ্ধে আওয়ামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কঠোর হস্তে দমন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer