ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০২/২০২৪ ২:৫৬ পিএম

নামাজ শেষে মসজিদ থেকে ঘরে ফিরছিলেন মো. আবুল কালাম। ৬৫ বছরের এই বৃদ্ধ এসময় বন্য হাতির সামনে পড়েন। দৌড়ে প্রাণ বাঁচার চেষ্টা করলেও পারেননি। হাতির আক্রমণে গুরুতর আহত হন তিনি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলেও বাঁচানো যায়নি তাকে। চিকিৎসারত অবস্থায় মারা যান চট্টগ্রামের বাঁশখালীর এই বাসিন্দা। তিনি নাটমুড়া পশ্চিম পাড়ার মৃত বশরত আলীর পুত্র।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের নাটমুড়া পশ্চিম পাড়া দারোগা মসজিদে নামাজ শেষে বের হতেই বন্যা হাতির সামনে পড়েন আবুল কালাম। এ সময় হাতি তাকে আক্রমণ করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, সকাল ৯টা ২০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানকার কর্মরত চিকিৎসক তাকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করাতে বলেন। সেখানেই চিকিৎসারত অবস্থায় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মারা যান আবুল কালাম।

আবুল কালামের স্বজনেরা জানিয়েছেন, তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে জানাজা শেষে দাফন করা হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...