প্রকাশিত: ২১/০৮/২০১৭ ৭:০৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৯ পিএম

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি::
নাইক্ষ্যংছড়ি–তুমরু সড়কে ৩ কোটি টাকা ব্যয়ে ৪টি ব্রীজ নির্মাণের কাজ দ্রশুত এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে নির্মিত এসব ব্রীজ নির্মিত হলে উপজেলার সাথে এলাকার ৩৭ কিলোমিটারের অধিক দূরত্ব কমে যাবে যাতায়াতে। এতে সাশ্রয় হবে অর্থের আর কমবে সময়েরও। এসবে লাভবান হবে এলাকার ৫০ হাজার মানুষের।

উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান,বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন সমূহের সাথে উপজেলার সরাসরি যাতায়াত করতে বা সংযোগ স্থাপনে সরকার উদ্যোগ নেন বহুমূখী। তিনি বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার সাথে ঘুমধুম ইউনিয়নে আসা যাওয়া করতে কক্সবাজারের রামু ও উখিয়া উপজেলার ৩৭ কিলোমিটার অতিরিক্ত সড়ক এলাকার লোকজনের পরিশ্রম করতে হতো এতো দিন। শুধু তা–ই নয় ৭০ কিলোমিটারের এ সড়ক দিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার সাথে ঘুমধুমের যাতায়াতে খরচ লাগতো দেড় শ টাকার অধিক। কেননা এখানে আসতে এ সড়কে অন্তত ৩ বার গাড়ি পাল্টাতে হতো প্রতি যাত্রীকে। তিনি আরো বলেন, আর এ অবস্থাকে পেছনে ফেলে দিয়ে নাই নাইক্ষংছড়ির সাথে সরাসরি সোনাইছড়ি হয়ে ঘুমধুম, রেজু ও তুমর্রু এলাকার যোগাযোগ স্থাপন করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উদ্যোগ নেন সম্প্রতি। নেয়া হয় পরিকল্পনা ও উদ্যোগ। তারই ধারাবাহিকতায় এ এলাকায় যেতে মাত্র ৩৩ কিলোমিটার সড়ক নির্মাণের মাধ্যমে সেই ৭০ কিলোমিটার সড়কের সম্পন্ন করতে কাজ শুরু হয় কয়েক মাস আগে। তিনি বলেন, এরই অংশ হিসেবে সড়কের ১৯ কিলোমিটারের মাথায় ঘুমধুম ইউনিয়নের রেজু বড়ইতলী খালে ১টি ২৫ কিলোমিটার লং আরসিসি গার্ডার ব্রীজ অপর ৩টি কালর্ভাট ও আধা কিলোমিটার এইচবিবি সড়কের কাজ শুরু হয় ৩ কোটি ২৮ লাখ টাকায়। যার ৭০ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ জানান– ৭০ কিলোমিটারের এ সড়কটি নির্মাণ হলে উপজেলার সাথে অন্তত ৩৭ কিলোমিটারের অধিক সড়কের দূরত্ব কমে যাবে তার ইউনিয়নের মানুষের। যাতে করে যাতায়াত সুবিধা বাড়বে ঘুমধুমের ৫০ হাজার মানুষের।

মন্ত্রী বীর বাহাদুরের একক চেষ্টায় এ সড়কটি নির্মিত হচ্ছে দাবি করে তিনি আরো বলেন,এ সড়কটি বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত রক্ষারও মাইল ফলক।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer