প্রকাশিত: ২৫/০৩/২০১৭ ৯:০৩ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক শিশু কন্যার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তাহমিনা আক্তার (১৩)। শুক্রবার (২৪ মাচ) সন্ধ্যায় উপজেলা সদরের ১নং ওয়ার্ডের মহাজন ঘোনার এলাকার মোঃ ইসমাইলের কন্যাকে নিজ বাসস্থানে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

সুত্রে জানা গেছে, তাহমিনা আক্তারের মা-বাবা তামাক ক্ষেতে কাজকর্ম সেরে বাড়ীতে ফিরে এসে তাহমিনা গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে সৌচিৎকার করতে থাকলে এলাকার আশপাশের লোকজন এগিয়ে এসে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। প্রাথমিক ভাবে হাতে তরতাজা মেহেদীর আলপনা দেখে সবাইর মনে প্রশ্ন জেগেছে এ ঘটনাটি হত্যা না আত্ম হত্যা ? তার কারণ এখনও জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের উপপরিদর্শক মোঃ মুনির জানান, ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...