ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ৪:৪৫ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪৫) নামের এক বিএনপি নেতার বাম পা ক্ষত-বিক্ষত হয়েছে।

শনিবার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা ৪৪ নম্বর সীমান্ত পিলারের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক।

আহত মোহাম্মদ সালাম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি।

স্থানীয়দের বরাতে ওসি মাসরুরুল হক বলেন, শনিবার দুপুরে মোহাম্মদ লাকড়ি সংগ্রহের জন্য অবৈধভাবে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেন। এক পর্যায়ে সেখানে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যরা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি এখন সেখানে চিকিৎসাধীন।

বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তির বাম পা ক্ষত-বিক্ষত হয়েছে বলে জানান ওসি।

সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন, মিয়ানমারের ওপারে সীমান্ত এলাকা দখলে নেওয়া বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি অ্যান্টি–পারসোনাল মাইন স্থাপন করে রেখেছে। মিয়ানমারের পুরান মাইজ্জা ক্যাম্পের দায়িত্বপূর্ণ আশেপাশের এলাকায় ওই মাইনের বিস্ফোরণে মোহাম্মদ সালাম আহত হন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...