ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০১/২০২৬ ৭:৪৬ এএম , আপডেট: ২৫/০১/২০২৬ ৭:৪৬ এএম

উখিয়া টেকনাফ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন , বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতে ইসলামকে বাংলাদেশ রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। জামায়াত এখন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ধর্মকে অপব্যবহার করে প্রতিদিন মিথ্যাচার করে যাচ্ছে। কারো টিকেটে নয়, হযরত মুহাম্মদ, (সঃ) এর সুপারিশে মুসলমানদেরকে বেহেশ্তে যেতে হবে। অতএব জামায়াতকে ভোট দিলে জান্নাতের টিকেট পাওয়া যাবে- এ কথা কেউ বিশ্বাস করবেন না।

শনিবার (২৫ জানুয়ারি) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথায় ধানের শীষ মার্কার নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি সরকারের আমলে টেকনাফ বিদ্যুৎ সরবরাহ টেলিফোনের লাইন চালু, স্কুল কলেজ সহ বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়। টেকনাফ স্থল বন্দর ও করিডোর সহ সড়ক উন্নয়নে আমার অবদান রয়েছে। আগামীতে হোয়াইক্যং ইউনিয়নে অবহেলিত গ্রামকে উন্নয়ন করার জন্য যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন করা হবে।

১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সবার আগে বাংলাদেশ গঠনে ধানের শীষ মার্কায় ভোট দোয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সাবেক মেম্বার জালাল আহমদের সভাপতিতে অনুষ্ঠিত নির্বাচনী পথ সভায় আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, টেকনাফ বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিক টেকনাফ বিএনপি’র সাবেক সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, যুবদল নেতা জুনায়েদ আলী সহ বিএনপির যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer