ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৭/২০২৬ ১০:৩১ এএম

ইমরান আল মাহমুদ:

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ কোলালপাড়া এলাকার দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া গ্রামীণ ব্রিক সলিং সড়ক সংস্কার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আন্তরিক উদ্যোগে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত হলে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হয়।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষকসহ সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয় ইউপি সদস্য রফিক আহমদ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সড়কটির বেহাল অবস্থার বিষয়টি সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নজরে আনেন। পরে তিনি দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের নির্দেশ দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কার কাজ বাস্তবায়ন করে।
স্থানীয় বাসিন্দা আদিল উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে আমরা খুব কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাচল করেছি। বিশেষ করে বৃষ্টি হলে চলাচল প্রায় অসম্ভব হয়ে যেত। এখন রাস্তা সংস্কার হওয়ায় আমাদের ভোগান্তি অনেকটাই কমে গেছে। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”
উপজেলা বিএনপির সদস্য মকবুল আহমদ বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সড়কটি সংস্কারের। বিষয়টি সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছে তুলে ধরার পর তিনি আন্তরিকতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ফলে অল্প সময়ের মধ্যেই মানুষের দুর্ভোগের অবসান হয়েছে।”

ইউপি সদস্য রফিক আহমদ বলেন, “জনগণের কষ্ট লাঘবের লক্ষ্যেই আমরা সড়কটির সংস্কারের জন্য আবেদন করেছিলাম। সংসদ সদস্য শাহজাহান চৌধুরী দ্রুত বরাদ্দের ব্যবস্থা করায় কাজটি সম্পন্ন হয়েছে। এখন এলাকাবাসী নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে আমরা কাজ করে যাব।”
এলাকাবাসীর প্রত্যাশা, সংস্কারকৃত সড়কটির নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হলে দীর্ঘদিন এর সুফল ভোগ করতে পারবেন তারা।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...