প্রকাশিত: ১৫/১০/২০১৯ ১:২৫ পিএম , আপডেট: ১৫/১০/২০১৯ ১:২৬ পিএম
ফাইল ছবি

পরিবেশের ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে এসটিপি (সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) অকার্যকর রেখে কার্যক্রম পরিচালনা করায় কক্সবাজারের সায়মন বিচ রিসোর্ট লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। হোটেলটির মালিক সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিবার।

জানা যায়, কক্সবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নুরুল আমিন গত ৭ অক্টোবর সায়মন বিচ রিসোর্ট পরিদর্শন করে সেখানে এসটিপি অকার্যকর অবস্থায় পান। সেখান থেকে নমুনা সংগ্রহ করে পরিবেশ অধিদপ্তরে পাঠালে পরীক্ষায় বিধিমালা বর্হিভূত মাত্রা পাওয়া যায়।

সোমবার (১৪ অক্টোবর) জরিমানার বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, ‘কক্সবাজার হচ্ছে পরিবেশগত সংকটাপন্ন এলাকা। প্রতিষ্ঠানটি এসটিপি (সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) অকার্যকর রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়াও ছাড়পত্রের শর্তভঙ্গ করে তরল বর্জ্য সমুদ্রে ফেলছেন। গবেষণাগারে তরল বর্জ্যের নমুনা পরীক্ষা করে বিধিমালা বর্হিভূত মাত্রা পাওয়ার কারণে পরিবেশ দূষণের দায়ে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুত্র, চট্টগ্রাম প্রতিদিন

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...