প্রকাশিত: ১৬/০৬/২০১৬ ৮:৩৪ পিএম

IMG_20160616_140136_1~1আতিকুর রহমান মানিক, কক্সবাজার::

কক্সবাজার সদরের জালালাবাদে ক্ষুব্ধ গ্রাহকদের ঘেরাও এবং ঠেলায় পড়ে বিদ্যুৎ লাইন মেরামতে বাধ্য হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির দুই লাইনম্যান। “ঠেলার নাম বাবাজি” এ প্রবাদের সফল বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে বর্ণিত ইউনিয়নের খামার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গ্রাহক বেদার মৌলভী জানান, গত একসপ্তাহ আগে থেকে এখানে পল্লী বিদ্যুতের লোডশেডিং চরম আকার ধারন করে। দিনে গড়ে ২ ঘন্টাও বিদ্যুত থাকতনা। এর উপর লাইনের ট্রান্সফরমারের তারের জয়েন্ট নষ্ট হয়ে জালালাবাদ ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের খামার পাড়া এবং ৫ নং ওয়ার্ডের পূর্ব ফরাজী পাড়াসহ বিশাল এলাকায় গত মঙ্গলবার থেকে বিদ্যুৎ সরবরাহ একেবারে বন্ধ হয়ে যায়। চলমান পবিত্র রমজান মাসে ৩ দিন ধরে বিদ্যুতের অভাবে চরম দূর্ভোগে পড়ে জনসাধারণ। নষ্ট হওয়া সামান্য জয়েন্ট মেরামত করার জন্য কক্সবাজার পল্লী সমিতির জেনারেল ম্যানেজার ও ঈদগাঁও বিলিং এরিয়া অফিসের সহকারী জেনারেল ম্যানেজারকে বারবার অনুরোধ করার পরেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। স্হানীয় হাজী খোরশেদ আলম জানান,  দুইদিন পর বৃহস্পতিবার দুপুরে দুইজন লাইনম্যান গিয়ে “পুরো ট্রান্সফরমার নষ্ট হয়েছে, বদলাতে হবে” বলে চলে যাওয়ার চেষ্টা করে। জোহর নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়া উত্তেজিত মুসল্লীরা এসময় তাদেরকে মোটর সাইকেলসহ ঘেরাও করে রাখে। খবর পেয়ে ৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত তরুন মেম্বার ওসমান সরওয়ার ডিপো ঘটনাস্হলে উপস্হিত হয়ে জনতাকে শান্ত করেন ও তাৎক্ষনিক লাইন মেরামতে তাদেরকে বাধ্য করেন। মেম্বার ডিপো বলেন, নষ্ট হওয়া বিদ্যুৎ লাইন মেরামতের জন্য গত দুইদিন ধরে বারবার ধর্না দেয়ার পরেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি, ফলে গ্রাহকরা উত্তেজিত হয়ে উঠে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer