১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫
চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কক্সবাজার প্রতিনিধি::
টেকনাফ সদরে অভিযান চালিয়ে ট্রাকের তেলের ট্যাংকের ভেতর থেকে ২৪ হাজার ৭৫ পিস ইয়াবা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মুসা (১৯) নামে এক মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।
রোববার (১৪ অক্টোবর) বিকেলে সদরের পুরান ট্রান্সপোর্ট রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান জানান, গোপন খবর পেয়ে র্যাবের একটি দল টেকনাফ বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় সেখানে পার্কিং করা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাকটির তেলের ট্যাংকের ভেতর থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় এক মাদকবিক্রেতা আটকসহ ট্রাকটিও জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত