প্রকাশিত: ০৩/০৭/২০১৭ ৮:৪৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শাহ আমানত সেতুর দক্ষিণে মইজ্জ্যারটেক মোড়ে একটি ট্রাকে অভিযান চালিয়ে টুলবক্স থেকে এক হাজার পিস ইয়াসা উদ্ধার করা হয়েছে। এ সময় চালক নেজাম উদ্দিনকে (৩১) গ্রেফতার করা হয়।

রবিবার দুপুরে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নেজাম কক্সবাজারের চকরিয়া উপজেলা খুটাখালি উত্তরপাড়ার নুর আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন বলেন, ‘নেজাম মূলত ট্রাক চালক। এর আঁড়ালে ইয়াবার ব্যবসা করে। টেকনাফ থেকে প্রতি পিস ইয়াবা সর্বোচ্চ আড়াইশ-তিনশ টাকায় ক্রয় করে চট্টগ্রামে চার থেকে পাঁচশ’ টাকা বিক্রি করে। আবার ঢাকার পার্টির কাছেও ইয়াবা সরবরাহ করে। ট্রাকটি খালি ছিল। টুলবক্সে তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ’

তিনি আরও বলেন, ‘টেকনাফ থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে নেজাম নিয়মিত চট্টগ্রাম আসে। এর সঙ্গে সে ইয়াবাও নিয়ে আসে। ’

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer