প্রকাশিত: ০৫/০৭/২০১৬ ২:২১ এএম , আপডেট: ০৫/০৭/২০১৬ ২:২৩ এএম

mail.google.comআব্দুল মালেক, টেকনাফ থেকে।

টেকনাফ স্টুডেন্টস ক্লাবের নিজ উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। ক্লাবের সকল সদস্যদের সম্পর্ক অটুট রাখার প্রত্যয়ে ৪ জুলাই সোমবার টেকনাফ ষ্টেশনে আলো শফিং মার্কেটের আলি উল্লাহ আলো রেস্টুরেন্টে রি-ইউনিয়ন নামে এই ইফতার পার্টির আয়োজন করেন। টেকনাফ স্টুডেন্টস ক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ জুয়েলের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। টেকনাফ স্টুডেন্টস ক্লাবের সভাপতি মোঃ সাইফুর রহমান ভাইজানের  সভাপতিত্বে ক্লাবের ৬০ জন সদস্য উক্ত ইফতার পার্টিতে অংশগ্রহন করেন। স্টুডেন্টস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আব্দুল মালেকের সঞ্চালনায় টেকনাফ স্টুডেন্ট ক্লাবের বিভিন্ন পদে থাকা সদস্যরা বক্তব্য রাখেন। এসময় অনুষ্ঠানে সকল সদস্যদের ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। বক্তব্যে ক্লাবের সদস্যরা এই কর্মসূচিকে গুরুত্বের সাথে তুলে ধরেন এবং সকল সদস্যদের তাদের এই সম্পর্ক ধরে রাখার আহবান জানান। অনুষ্ঠানের সভাপতি মোঃ সাইফুর রহমান ভাইজান তার সমাপনী বক্তব্যে এই কর্মসূচি সফল করায় টেকনাফ স্টুডেন্ট ক্লাবের সকল সদস্যদের অভিনন্দন জানান। আমাদের স্টুডেন্টস ক্লাব একটি সম্পূর্ণ অরাজনৈতিক জনকল্যাণমুলক সংগঠন। সমাজের, পরিবারের, তথা পুরো দেশ ব্যাপী উন্নয়নূুলক কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করে যাবে ইনশাআল্লাহ। এবং আগামী ১০ তারিখের ঈদপূনর্মিলনী অনুষ্ঠানে সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরুধ করছি। প্রতি বছর এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখার অনুরোধ থাবকে স্টুডেন্টস ক্লাবের সকল সদস্যদের।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...