প্রকাশিত: ২৪/০৭/২০১৭ ২:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২০ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের টেকনাফ ডিগ্রী কলেজ সীমান্ত উপজেলার উচ্চ শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ। এই কলেজের বিজ্ঞান বিভাগে ৬ জন শিক্ষক নিয়োগ থাকলেও পরীক্ষার্থী ছিল ২ জন। রবিবারের প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে উক্ত বিভাগ থেকে কেউ পাশ না করায় শিক্ষকদের দায়িত্ব ও কর্মকাণ্ড নিয়ে অভিভাবকসহ জনমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অথচ এই কলেজে একজন প্রদর্শক ও আলাদা বিজ্ঞান ভবনসহ একটি বিজ্ঞানাগার রয়েছে।

জানা গেছে উক্ত বিজ্ঞান বিভাগের শিক্ষকরা কলেজে পাঠদানের চেয়ে প্রাইভেট, কোচিং ও সামাজিক কর্মকাণ্ডে অতি ব্যস্ত বলে অভিভাবকগণ জানান। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত কলেজটি সম্প্রতি জাতীয়করণ করা হয়েছে। কলেজের এইচএসসির ফলাফলে পরীক্ষার্থী ছিল ২১১ জন। বিজ্ঞান বিভাগে ২ জনের মধ্যে ২ জনই ফেল, মানবিক বিভাগে ১৬৮ জনের মধ্যে ৯৩ জন পাশ করেছে, বাণিজ্য বিভাগে ৪১ জনের মধ্যে ৩০ জনসহ মোট পাশ করেছে ১২৩ জন।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer