নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩/০৪/২০২৫ ৮:১২ এএম

কক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশায় ২০ রাউন্ড গুলি পাচার করার সময় নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালি গ্রামের মুহাম্মদ সেলিম ও রাজিয়া বেগম।



বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

ওসি জানান, শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফ মডেল থানার পুলিশের এএসআই (নিরস্ত্র) মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হ্নীলা ইউপিস্থ চৌধুরা পাড়া অংশুক বৌদ্ধ বিহারের সামনে অস্থায়ী চেক পোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় রঙ্গিখালী থেকে মিনাবাজারগামী একটি অটোকে নিয়মিত তল্লাশির জন্য সিগন্যাল দিয়ে থামানো হয়।


অটোটিতে (রেজি. নং-কক্সবাজার থ ১১-৭৫৭৬) থাকা যাত্রীদের আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি করা হয়। তখন তারা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের নিকট গুলি আছে স্বীকার করেন এবং নিজ নিজ হেফাজতে থাকা ১০ রাউন্ড করে ২০ রাউন্ড গুলি বের করে দেন। এসব গুলি পলাতক আসামি রবি আলমের নিকট থেকে সংগ্রহ করে তারা অন্যত্র পাচার করছিলেন বলে জানান। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...