প্রকাশিত: ৩০/১২/২০১৬ ১০:৪৯ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ

টেকনাফ উপজেলার আলোচিত সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম ওরফে সিরাজ হত্যা মামলার পলাতক আসামী মো. ইয়াছিন ওরফে ইসুলো (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার মো. ইসমাইলের ছেলে। সে দীর্ঘদিন পলাতক ছিল। চলতি বছরের ৩ জুলাই রাত দেড়টার দিকে সদর ইউনিয়নের নতুন পল্লপান পাড়ার কয়েক দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে সিরাজকে গুলি করে হত্যা করা হয়েছিল। আটক মো. ইয়াছিন ওরফে ইসুলো টেকনাফের আওয়ামীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম ওরফে সিরাজ হত্যা মামলার আসামী।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান ৩০ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে আওয়ামীলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামী ঘুরাফিরা করার গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের এসআই কাঞ্চন কান্তির নেতৃত্বে পুলিশে একটি টিম পল্লান পাড়া চৌ-রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পালিয়ে যাবার সময় তাকে গ্রেফতার করা হয়। ##

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer