প্রকাশিত: ২৩/১০/২০১৬ ৭:৪৯ এএম , আপডেট: ২৩/১০/২০১৬ ৭:৪৯ এএম

file-11আবুল কালাম আজাদ, টেকনাফ ::
টেকনাফে পানির সংকট দেখা দেওয়ায় দেদারচ্ছে বিক্রি হচ্ছে মিনারেল ওয়াটার নামের দূষিত পানি। যে পানি খেয়ে লোকজন বিভিন্ন পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে। ঢাকা ও চট্রগ্রাম শহরের ন্যায় ইদানিং টেকনাফ পৌরসভায় কণ্টিনার ভর্তি করে ২টি প্রতিষ্টান পানি বিক্রি করে চলেছে। এর মধ্যে একটি হল পৌরসভার পুরান পল্লান পাড়ার রহমানিয়া ড্রিংকিং ওয়াটার ও পৌরসভার ১নং ওয়ার্ডের নাইট্যং পাড়া গ্রামের নাফ ড্রিংকিং ওয়াটার। এ দুটো প্রতিষ্টান (বিএসটিআই) এর কোন লাইসেন্স পত্র ছাড়াই এই র্দূষিত পানি বিক্রি করে চলেছে। গত ২০ অক্টোবর টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস সংলগ্ন বাহার ছড়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নুরুল ইসলাম জানান, আমার অফিসে প্রতিদিন একটি একটি করে পানির কণ্টিনার নিচ্ছি। কিন্তু খেয়ে দেখা যাচ্ছে ইহা প্রকৃত মিনারেল ওয়াটার নহে। যার ফলে আমি এই পানি নেওয়া বন্ধ করে দিয়েছি। একটি কণ্টিনার অর্ধেক পানি ভর্তি রেখে দিয়েছি। পানির মালিক রহমানিয়া ড্রিংকিং ওয়াটারকে ফোন করেছি অফিসে আসার জন্য। তিনি আসলে তাকে পানি খাওয়াব। কিন্তু তিনি বারংবার ফোন করার পরও আসচ্ছেনা। এভাবে প্রতিটি অফিস আদালত ও দোকান পাটে এ র্দূষিত পানি বিক্রি করে চলছে। এ ব্যাপারে রহমানিয়া ড্রিংকিং ওয়াটারের মালিক আবদুল মুনাফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমরা এখনও (বিএসটিআই) এর লাইসেন্স করিনি। স্থানীয় কারিগর দিয়ে বোতলজাত করে পানি বিক্রি করছি।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer