ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৫/২০২৬ ১১:২৬ এএম

কক্সবাজারের টেকনাফে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের ফলন ভাল হওয়ায় কৃষক পরিবারের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় বোরো ধানের ফলন ভাল হয়েছে। তেমনি ধানের মুল্য থাকায় কৃষকরাও উপযুক্ত দাম পেয়েছেন বলে কৃষকরা জানায়।
কৃষকদের সাথে কথা বলে গেছে, এবছর তাঁরা ধানের মুল্য যেমন পেয়েছেন। পাশাপাশি খড় বা বইজ্জ্যালের দামও পেয়েছেন ভাল মতো। কুরবানকে সামনে রেখে বইজ্জ্যালের চাহিদা বেশী থাকায় কৃষকরা খড় বা বইজ্জ্যাল বিক্রি করে ভাল টাকা আয় করেছেন। মজার বিষয় হচ্ছে,বোরো মৌসুমে কৃষকরা আমন মৌসুমের চেয়ে বেশী লাভবান হচ্ছে দেখে চলতি মৌসুমে গ্রামীণ কৃষকদের অনেকে প্রথমবারের মতো বোরো ধানের চাষ করেছেন।
নতুন করে গভীর নলকুল স্থাপন, এনজিও সংস্থার মাধ্যমে খাল খনন ও বাঁধ নির্মাণের মাধ্যমে সেচের ব্যবস্থাকরণে আগের মৌসুমের চেয়ে টেকনাফ উপজেলায় এই মৌসুমে বোরোর আবাদ বেড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সেচ মিটারের আওতায় আসার উৎপাদন খরচ কমে যাওযায় কৃষকরা লাভবান হয়েছেন।
এছাড়া সরকারী প্রণোদনার আওতায় টেকনাফে ১২শ কৃষককে ৫কেজি বীজ ধান ও ২০কেজি সার প্রদান করা হয়। উল্লেখিত কারণে অন্য মৌসুমের তুলনায় চলতি মৌসুমে বোরো ধানের চাষ করা হয়েছে।
হ্নীলার রঙ্গিখালী এলাকার কৃষক মুফিজ আলম জানান,সময়মতো সেচ এবং সারের ব্যবস্থা করতে পারায় এবছর রেকর্ড পরিমাণ ধান উৎপাদন সম্ভব হয়েছে। হোয়াইক্যংয়ের কৃষক নুরুল আবছার,আবহাওয়া অনুকুলে থাকায় অন্য বছরের চেয়ে এবছর সর্বোচ্চ ফলন হয়েছে। টেকনাফ হাবিরছড়া এলাকার আব্দুল গফুর জানান,এবারে বোরো মৌসুমে ব্রিধান-৭৫ জাতের ধান রোপন করে কানি প্রতি ১শ আড়ির উপরে ধান পেয়েছি।
কৃষি অফিস সুত্র জানায়,চলতি মৌসুমে (২০২৫-২০২৬) টেকনাফ উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের চাষ করা হয়। এবছর ১৮শ ৫০হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছিল। যা ২০২৪-২০২৫ মৌসুমের চেয়ে অন্তত: ২শ হেক্টর বেশী। কৃষি অফিসের তথ্যানুযায়ী ওই মৌসুমে টেকনাফ উপজেলায় ১৬শ হেক্টর জমিতে চাষ করা হয়েছিল।
কৃষি অফিসের তথ্যমতে চলতি মৌসুমে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ১৬শ ৩০হেক্টর, হ্নীলা ইউনিয়নে ১শ হেক্টর, সাবরাং ইউনিয়নে ৫০ হেক্টর,বাহারছড়া ইউনিয়নে ৫০হেক্টর ও টেকনাফ সদর ইউনিয়নে ২০হেক্টরসহ সর্বমোট ১৮শ ৫০ হেক্টর জমি বোরো ধানের আবাদ করা হয়েছিল। এতে দেখা গেছে, সর্বোচ্চ হোয়াইক্যং ইউনিয়নে ও সর্বনি¤œ টেকনাফ সদর ইউনিয়নে বোরো ধানের চাষ করা হয়েছিল।
খোঁজ নিয়ে জানাগেছে, ব্রিধান-২৮, ব্রিধান-৬৭, ব্রিধান-৬৮, ব্রিধান-৭৪, ব্রিধান-৭৫, ব্রিধান-৮৪, ব্রিধান-৮৮, ব্রিধান-৮৯, ব্রিধান-৯২, ব্রিধান-৯৯, ব্রিধান-১০০, ব্রিধান-১০১, ব্রিধান-১০২, ব্রিধান-১০৪, ব্রিধান-১০৮, বিনা-২৪ ও বিনা-২৫ জাতের ধানের আবাদ করা হয়। উল্লেখিত জাতের মধ্যে ব্রিধান-৭৫ সবচেয়ে বেশী ফলন হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে টেকনাফ উপজেলায় আবাদকৃত ১৮শ ৫০হেক্টর জমিতে ১১হাজার ১শ মে: টন ধান উৎপাদন হয়েছে। উৎপাদিত ধান থেকে ৭হাজার ৪শ মেট্রিক টন তথা ৭৪লক্ষ কেজি চাল উৎপন্ন হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৬০কোটি টাকা বলে জানাগেছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো: শফিউল আলম জানান, আবহাওয়া অনুকূলে থাকায় সার ও বীজ সহজলভ্য হওয়ায় এবং মাঠ পর্যায়ে উপ সহকারী কৃষি অফিসারদের সঠিক পরামর্শের মাধ্যমে সার্বিক সহযোগিতা মাধ্যমে বোরোর এই বাম্পার ফলন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, টেকনাফে চলতি বোরো মৌসুমে ১৮শ ৫০হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। ইতিমধ্যে শতকরা ৯৫ভাগ জমির ধান কর্তন সম্পন্ন হয়েছে। চলতি বোরো মৌসুম ধানের ফলন ভাল হয়েছে। কোন ধরণের ক্ষয়ক্ষতি ছাড়াই এবার কৃষকরা তাদের প্রত্যাশিত ফলন ঘরে তুলতে সক্ষম হয়েছে। আশা করা যায়, আগামী মৌসুমে বোরো ধানের আবাদ আরো বৃদ্ধি পারে।
সময় মতো সেচ এবং সার প্রয়োগ করতে পারলে বোরো ধানে অনেক অনেক বেশী ধান উৎপাদন করা সম্ভব বলে মনে করছেন স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা। আশা করা যাচ্ছে, আগামী মৌসুম থেকে নতুন করে অনেকে বোরো ধানের আবাদ করবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...