প্রকাশিত: ০৬/০৬/২০২০ ৭:৩২ এএম

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফ সীমান্ত সুরক্ষা রাখতে বিজিবিতে দুইটি অত্যাধুনিক দ্রুত গতিসম্পন্ন ইন্টারসেপটোর জলযান যুক্ত হয়েছে।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান।

তিনি জানান, যেকোনো দুর্যোগপূর্ণ আবহাওয়াতে ঘণ্টায় ৬৫ কিলোমিটার গতিসম্পন্ন জলযান দুইটি ৩৩ জন সৈনিক ধারণে সক্ষম। এতে স্বয়ংক্রিয় মেশিনগান, উন্নত প্রযুক্তির স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেমসহ বেশ কিছু আধুনিক সরঞ্জাম সংযোজিত রয়েছে। এছাড়া নিজস্ব অবস্থান থেকে ৫০ কিলোমিটার দূরত্বে শত্রু জলযানের অবস্থান নিশ্চিত করার বিশেষ প্রযুক্তি রয়েছে।

ফয়সল আরো জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, চোরাচালান, মাদক পাচারসহ যেকোনো ধরনের অপতৎপরতা রোধে এ জলযান ব্যবহৃত হবে।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...