প্রকাশিত: ২৫/০৮/২০১৬ ৯:১৯ পিএম

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন,টেকনাফ::

টেকনাফ সীমান্ত উপজেলায় সম্প্রতি নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব ঘটেছে।রোগীর মধ্যে অধিকাংশই শিশু।২৫ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে দেখা যায়, একদিনে ২২ জন রোগী ভর্তি হয়েছে যার মধ্যে নিউমোনিয়ার রোগী ১৬ জন ও ডায়রিয়ার রোগী ৬ জন। আবার পুরুষ ও মহিলা ওয়ার্ডের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশী।স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত সেবিকারা চিকিৎসা সেবা দিতে হিমশিম খেলেও সার্বক্ষণিক আন্তরিকতার সাথে তাদেরকে সেবা দিতে দেখা যায়।এছাড়াও গরম ভ্যাপসা,অধিক বৃস্টি ও পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগের লক্ষণ বলে কর্তব্যরত নার্সরা জানায়।এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বড়ুয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি তার বক্তব্যে বলেন,অত্যাধিক গরম, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও তার পাশাপাশি অভিভাবকদের অসচেতনতাই হচ্ছে রোগ বেড়ে যাওয়ার বড় কারণ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer