

কক্সবাজারের টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো ষ্টোর থেকে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে পার্সেলের প্যাকেটে করে পাচারকালে ইয়াবাবড়ি উদ্ধার উদ্ধার করা হয়েছে। এঘটনায় এক ব্যাক্তিকে পলাতক আসামি করা হয়েছে।
বিজিবি সুত্র জানায়, ২৯জুলাই রাত ১১টা ৪০মিনিটের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি এবং টেকনাফ থানা পুলিশ কুরিয়ার সার্ভিসের কার্গো ষ্টোরে অভিযান চালায়। গোয়েন্দা দেওয়া তথ্যমতে কুরিয়ার সার্ভিসের ওই গোদামে তল্লাশি চালিয়ে পার্সেলের প্যাকেট থেকে ১১হাজার ২শ পিচ ইয়াবাবড়ি উদ্ধার করেন।
পার্সেলটি নারায়ণগঞ্জ থেকে টেকনাফ পাঠানো হয়েছিল। পরবর্তীতে পণ্যটি সঠিক নয় মর্মে সেটি পুনরায় ফেরত পাঠানোর উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসে জমা দেওয়া হয়। কোম্পানীর তথ্যভান্ডার পর্যালোচনায় পার্সেলটির বহনকারী হিসেবে কর্মরত এক বাইডারের পরিচয় সনাক্ত করা গেছে। তবে উক্ত ঘটনায় সাবরাং নয়াপাড়া এলাকার জনৈক মো: জামাল নামের এক ব্যাক্তিকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, এর আগেও বিভিন্ন সময় কুরিয়ার সার্ভিসে করে ইয়াবা পাচারকালে বিজিবিসহ প্রশাসনের হাতে আটক হওয়ার ঘটনা রয়েছে। এদিকে কুরিয়ার সার্ভিসের কার্গো ষ্টোর থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় টেকনাফজুড়ে তোলপাড় চলছে। ২বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: হানিফুর রহমান ভুঁইয়া সংবাদের সত্যতা নিশ্চিত করেন।#

পাঠকের মতামত