প্রকাশিত: ০৮/০৫/২০২০ ৩:৪৭ এএম

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কক্সবাজারের টেকনাফে বিশ্ববিদ্যালয়ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহত সলিমুল্লাহ (২১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গ্রামের মৃত জাফর আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক এলাকার একটি জমির মালিকানাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষ বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সোনা আলী। সলিমুল্লাহর বড় ভাই আজিজ উল্লাহ জানান, সোনা আলীর নেতৃত্বে রহিমুল্লাহ, হেলাল উদ্দিন, মোহাম্মদ ফয়সালসহ আরও কয়েকজন লাঠিসোঁটা, লোহার রড ও লম্বা কিরিচ নিয়ে সলিমুল্লাহর ওপর হামলা চালান। এ সময় সলিমুল্লাহ চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসায় দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় তাঁকে লাঠিপেটা করেন। পরে এলাকার লোকজন জড়ো হলে তারা পালিয়ে যান। আহত সলিমুল্লাহকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...