উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/০৯/২০২২ ৯:২৮ এএম

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের জীবিকা নির্বাহ কার্যক্রম-২ বাস্তবায়নের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ৫১২টি পরিবারের মাঝে ১২ ধরনের জীবনধারণের সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রায় এক হাজার ৮০০ রোহিঙ্গা উপকৃত হবেন।

বুধবার ভাসানচরে রোহিঙ্গাদের হাতে এসব সামগ্রী তুলে দেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন আশ্রয়ণ-৩ প্রকল্প পরিচালক কমোডর এম রাশেদ সাত্তার, শরণার্থী সেলের প্রধান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাসান সারওয়ার প্রমুখ।

জীবিকা সামগ্রীর মধ্যে রয়েছে- ১১৫টি ঝাঁকি জাল, ১৫০টি সেলাই মেশিন, ৩০টি রিকশা-ভ্যান, ৩০টি এমব্রয়ডারি আইটেম, ১৫০টি ছাগল, দুটি কম্পিউটার সেট, ২ সেট স্ক্যানার, ফটোকপি ও প্রিন্টার, ১২ সেট সেলুন সামগ্রী, ১০ সেট মুচির সামগ্রী, ১০ সেট রিকশা ভ্যান মেকানিক আইটেম, একটি ক্যামেরা (ডিজিটাল) এবং চার সেট স্পোর্টস আইটেম। জীবনধারণের সহায়ক সামগ্রী পেয়ে সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপকারভোগী রোহিঙ্গারা।

গত বছরের ১৬ জুলাই প্রথমবারের মতো রোহিঙ্গাদের মাঝে জীবিকা নির্বাহ সামগ্রী বিতরণ করা হয়েছিল।

পাঠকের মতামত

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...
Single Page Footer