ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০১/২০২৬ ৮:২৭ এএম

কক্সবাজারের রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আরিফুর রহমান গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি।

​পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার সময় আরিফুরের পরনে ছিল একটি হলুদ রঙের পাঞ্জাবি ও কালো জ্যাকেট। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়ি ও পরিচিত জায়গায় দীর্ঘ সময় সন্ধান করার পরও তার কোনো হদিস মেলাতে পারেনি পরিবার। একমাত্র ছেলের নিখোঁজ হওয়ার সংবাদে বাবা নুরুল আমিনসহ পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।

​আরিফুরের বড় আব্বু মোজাফফর আহমদ জানান, তারা বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। কোনো সহৃদয় ব্যক্তি যদি এই কিশোরের সন্ধান পেয়ে থাকেন তবে দ্রুত ০১৮১৫৪৪৯৬৪৪ অথবা ০১৮১৭৭০৩১৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer