প্রকাশিত: ২৮/০৮/২০১৬ ১০:৩১ পিএম

Dipo+Armanশাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও::
কক্সবাজার সদর উপজেলার ৫নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৮ আগষ্ট রবিবার বিকাল ৩টায় বাজারস্থ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের সভাপতিত্বে সচিব মোস্তাক আহমদের পরিচালনায় এ নির্বাচন সম্পন্ন হয়। এসময় সম্মানিত অতিথি হিসাবে সাবেক চেয়ারম্যান মাষ্টার আমান উল্লাহ ফরাজী উপস্থিত ছিলেন। এতে ৪নং ওয়ার্ড থেকে নির্বাচিত এমইউপি ওসমান সরওয়ার ডিপো ৬ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী সেলিম উল্লাহ ৩ ভোট, নুরুল আলম ২ ভোট, সাইফুল হক ১ ভোট। বিনা প্রতিদ্বন্ধীতায় প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত হন ৯নং ওয়ার্ডের এমইউপি আরমান উদ্দীন। ৭ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হন ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের রোকসানা পারভিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী রেহানা আক্তার পান ৬ ভোট। নির্বাচনের সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম খান রিয়াজ, শ্রমিকলীগ নেতা সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ওসমান সরওয়ার ডিপো কক্সবাজার সদর উপজেলা যুবলীগের বর্তমান সহ-সভাপতি ও জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাছাড়া তিনি সদ্য গঠিত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল ফোরকান আহমদের ভাগিনা।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer