ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৪/২০২৬ ১০:৫২ এএম

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা এক প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। এ প্রস্তাবে হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে সমন্বয় করে জোরালো প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।

এ প্রস্তাবের পক্ষে ১১টি দেশ ভোট দেয়। পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত থাকে। খবর বিবিসির। স্থানীয় সংবাদ

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আল জায়নি এই সভায় সভাপতিত্ব করেন।

ভোটাভুটির আগে কাউন্সিল সদস্যদের উদ্দেশে তিনি বলেন, নতুন কোনো বাস্তবতা তৈরি করতে না পারলেও এটি ছিল ইরানের শত্রুতাপূর্ণ আচরণের প্রতি সমুচিত জবাব। তিনি এ সময় ইরানের এমন আচরণ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেন।

প্রস্তাবটি পাস না হওয়ায় তিনি বলেন, এর প্রভাব বিশ্বের অন্যান্য প্রণালি এবং সমুদ্রপথে পড়তে পারে। এতে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হবে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer