প্রকাশিত: ১৪/০৮/২০১৬ ৭:২৮ এএম

সংবাদ বিজ্ঞপ্তি::

ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার এক মতবিনিময় সভা আজ শনিবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ডাঃ মোখতার হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা সহ সভাপতি মাওঃ হাফেজ ফারুক, সেক্রেটারী মাওঃ মোহাম্মদ শোয়াইব, কৃষি ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রউফ লাভলু, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাস্টার জসিম উদ্দিন, নির্বাহী সদস্য আলহাজ্ব নূরুল আমিন, আলহাজ্ব বদিউল আলম শ্রমিক নেতা ছাত্রনেতা হানিফ রাইয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব ডাঃ মোখতার হোসাইন বলেন, দিন দিন ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাদ দেওয়ার কারণে দেশে সন্ত্রাসী ও নাস্তিক তৈরী হচ্ছে। এজন্য সরকারকে সমস্যার মুলে গিয়ে তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। অস্থায়ী চিকিৎসা দিয়ে জঠিল-কঠিন রোগের নিরাময় করা সম্ভব নয়। বার বার নিরীহ-নিরপরাধ মানুষের ঘাটে দোষ চাপিয়ে দিলে আসল অপরাধীরা পার পেয়ে যাবে। তিনি জঙ্গিবাদের মিথ্যা অভিযোগ দিয়ে গ্রামে-গঞ্জে ওলামায়ে কেরামদের হয়রানী না করার আহবান জানান।

পাঠকের মতামত

৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

বাংলাদেশ ছাত্রলীগ কে নিষিদ্ধ ঘোষণার প্রায় দুই বছর পর কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণ, রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা!

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধ্য রাজাপালং এলাকায় জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে বিরোধের ...