প্রকাশিত: ২১/০৬/২০১৭ ৪:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৬ পিএম

নিউজ ডেস্ক::
রাজধানীর রূপনগর এলাকা থেকে হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে বিরুলিয়া ব্রিজের ৫০০ গজ উত্তরে একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিজানুর রহমান সাভারে কর্মরত ছিলেন।

তার মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন টহল পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মিজানুর রহমানের লাশ উদ্ধার করে রূপনগর থানায় নিয়ে আসে। তিনি সাদা পোশাকে থাকায় প্রথমে তাকে শনাক্ত করা যায়নি।

পরে লাশের সঙ্গে উদ্ধার করা দু’টি মোবাইল থেকে তার স্বজনদের ফোন দিয়ে এএসপি মিজানুর রহমানের পরিচয় জানা যায়।

রূপনগর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer