ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/১১/২০২৩ ১১:৩১ পিএম

টানা কদিন ধরে আলোচনায় থাকার পরে গতরাতে অনলাইনে একটি পুরোনো অডিও ছড়িয়ে পড়েছে অভিনেত্রী তানজিন তিশার। এরপরেই জানা গেল তিনি ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে গিয়েছেন।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ডিবি অফিসে প্রবেশ করেন এই অভিনেত্রী। তবে তিনি কার বা কাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে সেখানে গেছেন, না কি অন্য কোনো দরকারে, সেসব কিছু আপাতত জানা যায়নি।

ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর একদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিশা। এরপর বৃহস্পতিবার রাতে ফেসবুকে লাইভে এসে অভিনেত্রী দাবি করেন, তিনি আত্মহত্যাচেষ্টা করেননি।

তিশা জানান, ঘুমের ওষুধ খেয়েছিলেন ঠিকই, তবে তা ঘুমানোর জন্য, আত্মহত্যার জন্য নয়। কিন্তু ওষুধের ডোজ বেশি হয়ে যাওয়ায় বমি করতে থাকেন। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে নিয়ে তাকে ওয়াশ করা হয়।

এদিকে তিশা অভিনীত নতুন নাটক টেলিপ্যাথি মুক্তি পেতে যাচ্ছে। রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটকের চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক আহমেদ। নাটকের তিশার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তৌসিফ মাহবুব।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer