উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২০/০৫/২০২৫ ৭:২৪ পিএম

দেশের অন্যতম ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার সাক্ষী। কক্সবাজার দেশের প্রধান পর্যটন নগরীর পাশাপাশি বাণিজ্যিকভাবে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠায় ১৫৮ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে প্রতিনিয়ত বাড়ছে নানান ধরণের যানবাহনের চাপ। ফলে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে হাজারো যাত্রী, পর্যটক আর পণ্যবাহী যানবাহন। এমন পরিস্থিতিতে মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার দাবিতে রামুতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

মঙ্গলবার সকাল ১২ টা থেকে ১ টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার বাইপাস ফুটবল চত্তরে সম্মিলিত নাগরিক পরিষদ- রামুর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।

Swapno

মানববন্ধনে রামু উপজেলার অর্ধশতাধিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনোত্তর সমাবেশে বক্তারা বলেন, মহাসড়কের অধিকাংশ অংশের প্রশস্ততা মাত্র ১৮ থেকে ৩৪ ফুট। মহাসড়কে বাঁক আর উপসড়ক থেকে হঠাৎ ছোট-বড় গাড়ি উঠে আসায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। তার ওপর ট্রাকভর্তি লবণ পরিবহন হচ্ছে খোলা অবস্থায়, যা বাড়াচ্ছে দূর্ঘটনার আশঙ্কা। দ্রুত মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত না করা হলে দুর্ঘটনা ও যানজট আরও বাড়বে—এমনটাই আশঙ্কা স্থানীয়দের।

কক্সবাজারে পর্যটনের পাশাপাশি মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, টেকনাফ স্থলবন্দর, এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন, বিশেষ শিল্পাঞ্চল, লবণ, পান ও সুপারিসহ বিভিন্ন স্থানিক পণ্য পরিবহনে অর্থনৈতিকভাবেও মহাসড়কটির গুরুত্ব বাড়ছে মন্তব্য করে বক্তারা আরও বলেন, জাতীয় রাজস্ব খাতে উল্লেখযোগ্য অংশ কক্সবাজার থেকে যোগান দেওয়া হলেও উন্নয়নের ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছে।

মানববন্ধন শেষে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি তুলে দেন স্থানীয়রা।

সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আকতারুল আলম, জোয়ারিয়ানালা এমদাদুল মাদ্রাসার শিক্ষক মৌলানা হাফেজ আবদুল হক, রামু ওলামা পরিষদের মৌলানা মোহসেন শরীফ, সামাজিক সংগঠন অগ্রযাত্রার পরিচালক নীলিমা আকতার চৌধুরী প্রমুখ।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...