প্রকাশিত: ১২/০৫/২০১৬ ১১:৩৯ পিএম

mapনিউজ ডেস্ক::

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি থানাধীন ট্যানারি বটতল এলাকায় ভাই ও ভ্রাতৃ বধুর কিল, ঘুষিতে শফিকুল ইসলাম শফিক (৪৫) নামে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ভাই ও ভাইয়ের স্ত্রী পলাতক।

বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ বলেন, বাড়ির গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে সকালে মেঝ ভাই মোহাম্মদ মুছার সঙ্গে ছোট ভাই শফিকের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এসময় মুছা ও তার স্ত্রী মিলে শফিককে মেঝেতে ফেলে কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে গুরুতর আহত করে। এরপর থেকেই শফিকের শারীরিক অবস্থার অবনতি ঘটতে ‍শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে শফিক নিজেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer